ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দেওয়ানগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

বিল্লালে হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্বামীর হাতে রুবিনা বেগম (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ৯ আগস্ট রাতে উপজেলার সদর ইউনিয়নের খড়মা খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবিনা বেগমের বাবা ইদ্রিস আলী জানান, চার বছর আগে তাদের গ্রামের পার্শ্ববর্তী দক্ষিণ গামারিয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে খোরশেদ আলমের (৩২) সাথে রুবিনা বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। রুবিনার প্রথম একটি ছেলে সন্তান হয়ে মারা যায়। দেড় মাস আগে তাদের ঘরে একজন মেয়ে সন্তান জন্ম নেয়। মেয়ের জন্ম হওয়ায় খোরশেদ আলম রুবিনার সাথে প্রায়ই ঝগড়া করতেন। ৯ আগস্ট রাতে একপর্যায়ে খোরশেদের সাথে রুবিনার মোবাইল ফোনে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে স্বামী খোরশেদ আলম তার নিজ বাড়ি থেকে রুবিনার বাবার বাড়িতে যান। রাতে খাবার সময় খোরশেদ আলম ধারালো ছুড়ি দিয়ে রুবিনার পেটে পরপর কয়েকবার আঘাত করে। এতে রুবিনা গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট ভোর ৪টায় মারা যায় সে।

এ ঘটনায় রুবিনার বাবা বাদী হয়ে ১০ আগস্ট দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়না তদন্ত শেষে আনা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট সময় ০৮:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০