ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

দিন মজুর আইয়ুবকে হত্যা করা হয়েছে, দাবি স্বজনদের

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছামিউল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রেিতবদেক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় দিন মজুর আইয়ুব আলী (৫৫) হত্যা করা হয়েছে দাবি করে নিহতের স্বজন এবং এলাকাবাসী সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে। ৬ আগস্ট বিকালে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়ার ওইসব কর্মসূচী পালন করা হয়। এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইয়ুবের ছেলে ছামিউল ইসলাম।

ছামিউল বলেন, গত ৩০ জুলাই দিবাগত রাতে একই গ্রামের মাছের খামারি রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল ও স্থানীয় নবী হোসেন তাদের বাড়িতে গিয়ে তার বাবার বিরুদ্ধে চুরি করে মাছ ধরার অভিযোগ তুলে প্রাণনাশের হুমকি দেয়। ঠিক ওই রাত থেকে নিখোঁজ হয় তার বাবা।

পরে ১ আগস্ট একই গ্রামের কাফি মিয়ার পরিত্যক্ত পানির ডুবায় তার বাবার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। ওই দিন ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওইদিন থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

পরবর্তীতে ওই ঘটনায় আদালতে রাসেল ও নবী হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলন শেষে আইয়ুব আলীর স্বজন ও এলাকাবাসী মামলার সুষ্ঠ বিচার চেয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় সড়ক পদক্ষিণ করে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

দিন মজুর আইয়ুবকে হত্যা করা হয়েছে, দাবি স্বজনদের

আপডেট সময় ০৫:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০