ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মেয়র রোকনের বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকনুজ্জামান রোকন। ছবি : বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামি সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকনুজ্জামান রোকন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর অপরাধে পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ৫ আগস্ট উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামান রোকন তার ফেসবুক আইডি Mayor Rukan থেকে ৪ আগস্ট রাত ৮.২৭ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপির বিরুদ্ধে আক্রমনাত্মক, মিথ্যা, অসম্মানজনক, ভীতি প্রদর্শন, তথ্য উপাত্ত প্রকাশ করে। এতে করে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপির মানহানি, সম্মান ও ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ যে চলতি বছরের ১০ মে এবং ১৬ মে তার ফেসবুক আইডি থেকে একই ধরনের অপপ্রচার চালায় মেয়র রোকন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপিকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর অপরাধে পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মেয়র রোকনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০