ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরিষাবাড়ীতে অটোবাইক চাপায় এক শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোবাইক চাপায় সোমাইয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২ আগস্ট বিকালে পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক চালককে আটক ও অটোবাইকটি জব্দ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার কামরাবাদ এলাকার মোজাম্মেল ইসলামের মেয়ে সোমাইয়া আক্তার। মায়ের সাথে আত্মীয় বাড়ি থেকে ফিরে অটোবাইক যোগে বাড়ির সামনে রাস্তায় নামে। অপরদিকে সিমলাবাজার থেকে আসা দ্রুতগামী একটি অটোবাইক তাকে চাপা দিলে সে মাটিতে পড়ে মাথায় আঘাত পায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, অটোবাইক চাপায় এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনায় চালককে আটক ও অটোবাইকটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরিষাবাড়ীতে অটোবাইক চাপায় এক শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০