ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

দেওয়ানগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া কৃষক ময়না আলীর (৫৫) মরদেহ ৩ আগস্ট সকালে উদ্ধার করা হয়েছে। ২ আগস্ট দুপুরে গুলুর ঘাট থেকে পাটের খুড়ি নিয়ে সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হয়েছিলেন তিনি।

পৌর কাউন্সিলর সোলেমান হোসেন জানান, কৃষক ময়না আলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিকাপুর (মাটিখোলা) এলাকার মৃত ভাদু সেখের ছেলে। তিনি ২ আগস্ট দুপুরে গুলুর ঘাটে পাট ধোয়ার পর পাটের খুড়ি নিয়ে সাঁতরে নদ পার হচ্ছিলেন। এ সময় পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন তিনি। স্বজনরা অনেক খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে নিরাশ হয়ে ফিরে যায়। ৩ আগস্ট সকালে গুলুর ঘাট সেতুর দক্ষিণ পাশে আখ ক্ষেতে কৃষক ময়না আলীর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক ময়না আলীর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

দেওয়ানগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০