ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

ইসলামপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুই এমপি

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যা কবলিতদের খোঁজ খবর নিতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। ২৮ জুলাই বিকালে উপজেলার গাইবান্ধা ও চর পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা।

নৌকাযোগে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নতুন তেগুরিয়া, টুংরাপাড়া, টেংরাকুড়া আইরমারী চন্দনপুর, আদর্শ গ্রাম, ডাক পাড়া, শাহ পাড়াসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দুই সংসদ সদস্য। এ সময় তারা স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আসছারীসহ অন্যান্যরা সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড

ইসলামপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুই এমপি

আপডেট সময় ০১:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০