ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুরে দীর্ঘ বন্যায় নাজেহাল বন্যার্তরা, সভারচরে ধসে গেছে সেতু

বন্যায় পানির তোড়ে গোয়ালের চর ইউনিয়নের সভারচর এলাকায় একটি সেতু ধসে গেছে। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে তিন দফা বন্যায় দীর্ঘ ২৬ দিন যাবৎ চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ। খাদ্য সংকটে রয়েছে দিনমজুর ও নিম্নআয়ের পরিবার। বানভাসিদের দুর্ভোগ কমাতে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

যমুনা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি পরিবারের অভিযোগ করোনার পর দীর্ঘদিনের বন্যায় তাদের রোজগার বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে। ইসলামপুর উপজেলায় বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল।

এদিকে বন্যায় পানির তোড়ে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর এলাকায় একটি সেতু ধসে গিয়ে গোয়ালের চর ইউনিয়নের সাথে ইসলামপুর শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।

উপজেলা প্রকৌশলী সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সেতুটি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

সেতু ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঈদ উপলক্ষে প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া শুরু করা হয়েছে। এছাড়া পানিবন্দি মানুষের জন্য প্রতিদিন রুটি, রান্না করা খাবার ও পানি বিশুদ্ধকরণ বড়ি দেওয়া হচ্ছে। বন্যার কারণে কেউ অভুক্ত থাকবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে দীর্ঘ বন্যায় নাজেহাল বন্যার্তরা, সভারচরে ধসে গেছে সেতু

আপডেট সময় ০৬:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০