ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নকলায় সাপের কামড়ে মৃত্যু ১, আহত ১

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ছোবাহান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও জামাল মিয়া (৫০) নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন। ২১ জুলাই দিবাগত রাতে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোবাহান মিয়া বাউসা গ্রামের জনি মিয়ার ছেলে ও আহত জামাল মিয়া একই গ্রামের হুরমুজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জুলাই দিবাগত গভীর রাতে বাউসা গ্রামে বন্যার পানিতে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে যায় ছোবাহান মিয়া। মাছের সাথে কারেন্ট জালে একটি বিষাক্ত সাপও আটকে থাকে। রাতের বেলায় পানি থেকে কারেন্ট জাল তুলে কাঁধে করে নিয়ে আসার সময় শরীরের পিছনে কামড় দেয় আটকে থাকা সাপটি। সাপের কামড়ের বিষয়টি সে টের না পেয়ে পানি থেকে পাড়ে উঠার সময় রাস্তায় থাকা জামাল মিয়াকে কারেন্ট জালটি ধরতে বলে ছোবাহান মিয়া। তার কথামত কারেন্ট জালটি ধরতে গেলে তার হাতে কামড় দেয় সেই বিষাক্ত সাপ। তখন জামাল মিয়া ছোবাহনকে বলে জাল ধরতে গিয়ে তাকে কিসে যেন কামড় দিয়েছে। তখন টর্চ লাইট জালিয়ে দেখে কারেন্ট জালে আটকে আছে বিষাক্ত সাপ।

তড়িঘরি করে রাতেই ছোবাহানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মারা যান ছোবাহান। অপরদিকে জামাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নকলায় সাপের কামড়ে মৃত্যু ১, আহত ১

আপডেট সময় ০৫:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০