ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ইসলামপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, রোগের প্রাদুর্ভাব বাড়ছে

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলায় যমুনার পানি ধীর গতিতে নামছে। অন্যদিকে স্থিতিশীল রয়েছে ব্রহ্মপুত্রের পানি।

২১ জুলাই বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৮ ও ব্রহ্মপুত্রের পানি জামালপুর পয়েন্টে ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জামালপুর ইসলামপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

পানিবন্দি দিন কাটছে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর শহরের প্রায় ৩ লাখ মানুষের। দুর্গত এলাকায় এখনও রয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গো-খাদ্যের সংকট। ছড়িয়ে পড়তে শুরু করেছে পানিবাহিত রোগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে রুটি ও খিচুরি রান্না করে বিতরণ করা হচ্ছে।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান রুটি ও খিচুরি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার ৪৬টি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রিতদের মাঝে এই খাদ্য সামগ্রী প্রতিদিন বিতরণ করা হবে।

অন্যদিকে রেললাইনে বন্যার পানি উঠায় এখনও বন্ধ রয়েছে ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, এ পর্যন্ত বন্যার্তদের জন্য ৫ লাখ ২৪ হাজার ৫০০ টাকা, ৮৫ টন জিআর চাল ও ৩ হাজার ৫৭৫ প্যাকেট শুকনো খাবার এবং শিশু ও গো-খাদ্য বাবদ ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ইসলামপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, রোগের প্রাদুর্ভাব বাড়ছে

আপডেট সময় ১২:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০