ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে বন্যার পানি কমলেও, বাড়ছে দুর্ভোগ

বকশীগঞ্জে বন্যায় বাড়িতে পানি উঠেছে, তাই রান্নার জন্য বাজার থেকে ভাসমান চুলা কিনে নিয়ে যাচ্ছে একটি পরিবার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। বন্যার পানি কমতে শুরু করলেও বেড়েই চলেছে মানুষের দুর্ভোগ।

বন্যার কবলে পড়ে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর , বগারচর , নিলক্ষিয়া ইউনিয়নের ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। প্রথম দফা বন্যায় ২১ মেট্রিক টন চাল বিতরণ করা হলেও দ্বিতীয় দফা বন্যায় ভিজিএফের চাল ব্যাতীত বন্যার্ত এলাকায় কোন ত্রাণ বিতরণ করা হয়নি।

তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান বন্যা কবলিত এলাকার মানুষের খোঁজ নিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রাখছেন।

গত ২৭ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত বকশীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে বন্যায় ৩৬ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েন। এরপর ১৩ জুলাই থেকে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়। গত দুই দিন ধরে ফের পানি কমতে শুরু করেছে।

দ্বিতীয় দফা বন্যায় সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলক্ষিয়া ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। সাধুরপাড়া ইউনিয়নের সবকটি গ্রামই বন্যায় প্লাবিত হয়। ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কোন অংশেও কমেনি। রাস্তাঘাট, মানুষের বাড়ি বাড়িতে পানি এখনো অবস্থান করছে। বন্যা দুর্গত এলাকায় মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে। মধ্যবিত্ত পরিবারের ঘরে ধান থাকলেও তা রাইচ মিলে ছাটাই করতে না পারায় বিপাকে পড়েছেন তারা।

সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড়, কুতুবের , চর কামালের বার্ত্তী, মদনের চর, আচ্চাকান্দি, ঠান্ডার বন্দ, উত্তর আচ্চাকান্দি , জোনাইবাড়ী, চর আইরমারী, বগারচর ইউনিয়নের আলীরপাড়া, বালুরচর, পেরিরচর , মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর, ভাটি কলকিহারা , উজান কলকিহারা,পূর্ব কলকিহারা গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এসব গ্রামের রাস্তা গুলো এখনো পানির নিচে থাকায় চলাচল বন্ধ রয়েছে।

বন্যার্ত গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে বন্যা দুর্গত এলাকায়।

সাবেকমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সার্বক্ষণিক বন্যা দুর্গতদের ফোনে খোঁজ খবর নিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে বন্যার পানি কমলেও, বাড়ছে দুর্ভোগ

আপডেট সময় ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০