ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ইসলামপুরে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

ইসলামপুরে ত্রাণের জন্য হাহাকার। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুর ইসলামপুর উপজেলায় বন্যার পানি কমছে কিন্তু দুর্ভোগ বাড়ছে। বন্যায় উপজেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও তা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল হওয়ায় মানুষ ও গো-খাদ্য সংকটসহ বন্যার্ত এলাকা বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, ১৯ জুলাই বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তিন সপ্তাহ ব্যাপী স্থায়ী বন্যা কবলিত এলাকা ইসলামপুর উপজেলায় বন্যার্ত এলাকা ত্রাণের জন্য চলছে হাহাকার।

উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় বন্যায় বসতবাড়ি, ফসলি জমি, নলকূপ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বানভাসীরা সরকারি আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন উচু বাঁধ, সেতু এবং সড়কে আশ্রয় নিয়েছে। এতে পয়নিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানিসহ ও উপজেলার সর্বত্র গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিত শিশুরা বিশুদ্ধ পানি ও খাবার সংকটে পুষ্টিহীনতার ভোগছে।

গরুর প্রধান খাবার খড় ঘাস না পেয়ে কৃষকরা কচুরি পানা, বাঁশ পাতা ও লতা পাতা সংগ্রহ করে গবাদি পশুকে খাওয়াচ্ছেন।

বয়ে যাওয়া বন্যায় কৃষকদের সংরক্ষিত গরুর খাদ্য খড় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতদিন চড়া মূল্যে খড় কিনে সংকট মিটালেও এখন আর তাও পাওয়া যাচ্ছে না। গৃহস্থালিরা গরু নিয়ে চরম বিপাকে পড়েছেন।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল জানান, গো-খাদ্য সংকট দ্রুত কেটে যাবে। দ্রুতই বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

আপডেট সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০