ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

সাহারা খাতুনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইনজীবী সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এক শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সাহারা খাতুন সারাজীবন অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। নেতাকর্মীদের পাশে তিনি সবসময় আইনি সহায়তা নিয়ে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে দেশ একজন সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো এবং দল হারালো একজন উৎসর্গীকৃত সংগঠককে।

চিকিৎসক মুরাদ হাসান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী সাহারা খাতুন ৯ জুলাই রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

সাহারা খাতুনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট সময় ০৯:১৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০