ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

ইলেক্ট্রিকের কাজ করতে গিয়ে লাশ হলো কলেজ ছাত্র

মাসুম মিয়া

মাসুম মিয়া

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ২ জুলাই বিকালে উপজেলার পুরান শ্রীবরদী গ্রামে এ ঘটনা ঘটে। মাসুম ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং শ্রীবরদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, মাসুম পড়ালেখার পাশাপাশি ইলেক্ট্রিকের কাজ করতেন। ২ জুলাই প্রতিবেশী জয়নাল আবেদিনের ঘরে সিলিংফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মাসুম। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, মাসুম মিয়া অনেক দিন যাবত পড়াশোনার পাশাপাশি ইলেক্ট্রিকের কাজ করতো। আজ হঠাৎ এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশের ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

ইলেক্ট্রিকের কাজ করতে গিয়ে লাশ হলো কলেজ ছাত্র

আপডেট সময় ০৯:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০