ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ীতে ডিজিটাল সেন্টারে ল্যাপটপ স্ক্যানার বিতরণ

ডিজিটাল সেন্টারে ল্যাপটপ স্ক্যানারসহ অন্যান্য ডিজিটাল সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জনগণের কাছে তথ্য প্রযুক্তির সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে ডিজিটাল পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ জুলাই সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এসব ডিজিটাল পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সরকার জামালপুর জেলার উপপরিচালক মো. কবীর উদ্দিন উপস্থিত থেকে ২০১৯-২০২০ অর্থ বছরের এলজিএসপি-৩ আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে ডিজিটাল পণ্য সামগ্রী বিতরণ করেন। ডিজিটাল পণ্য সামগ্রীর মধ্যে ছিল একটি করে ল্যাপটপ, স্ক্যানার, লেজার প্রিন্টার, কালার প্রিন্টার, প্রজেক্টর, টিভি কার্ড ও ডিএসএলআর ক্যামেরা।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যার মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আইসিটি প্রোগ্রামার নাঈমা আক্তার, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, ডোয়াইল ইউপি সচিব শফিকুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ীতে ডিজিটাল সেন্টারে ল্যাপটপ স্ক্যানার বিতরণ

আপডেট সময় ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০