ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরের ৭ হাজার কৃষকের মাঝে বন্যা সহনশীল ধান বীজ বিতরণ

শরিফপুর ইউনিয়নে কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

আমন ধানের মৌসুমে দরিদ্র কৃষকেরা শ্রম বিক্রির টাকায় ধান বীজ কিনে থাকেন। কিন্তু এই করোনা পরিস্থিতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অনেক ক্ষেত্রেই বীজ কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় প্রান্তিক কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এনএসভিসি প্রকল্প। জামালপুরের তিনটি উপজেলায় ৭ হাজার কৃষকের মাঝে বন্যা সহনশীল ব্রি ধান ৫২ বীজ বিতরণ করছে এই প্রকল্প।

অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘ বাস্তবায়িত এনএসভিসি প্রকল্প জামালপুর এর ৩টি উপজেলার ২১টি ইউনিয়নে ৭ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বন্যা সহনশীল ধান বীজ বিতরণ করছে।

এই বীজ বিতরণ কর্মসূচির আওতায় ২২ জুন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে ৩৯৭ জন কৃষকদের মাঝে এক বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম আলম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা।

উল্লেখ্য, জামালপুর সদর উপজেলায় ৩ হাজার এবং ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ২ হাজার করে মোট ৭ হাজার প্রান্তিক কৃষক পরিবারের মাঝে ৫ কেজি করে বন্যা সহনশীল ব্রি ধান ৫২ বীজ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরের ৭ হাজার কৃষকের মাঝে বন্যা সহনশীল ধান বীজ বিতরণ

আপডেট সময় ০৪:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০