ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

৩১ জুলাই থেকে শেরপুর শহরে ঢুকবে না ইউনিয়নে নিবন্ধিত যান

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ইউনিয়ন পর্যায়ে নিবন্ধিত ব্যাটারি চালিত দুই সিটের অটোরিকশা ও ইজিবাইক চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে শেরপুর পৗর কর্তৃপক্ষ। ১৫ জুন বিকালে একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিধিনিষেধ আরোপের তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া বিজ্ঞপ্তিটি শেরপুর পৌরসভার ফেসবুক পেইজের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ওইসব বিধিনিষেধ আগামী ৩১ জুলাই থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের অসহনীয় যানযট নিরসনে ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন করা রিকশা, অটোরিকশা ও ইজিবাইকগুলো নবীনগর মোড় থেকে থানা মোড় হয়ে শহীদ বুলবুল সড়ক ও নয়আনী বাজারে প্রবেশ করতে পারবে না।

এছাড়া ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে মোটা চাকার রিকশাগুলিও শহরের মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা জানানো হয়। ওইসব যান পৌর এলাকার বাইরে চলাচলের অনুরোধ করা হয়।

আগামী ৩১ জুলাই থেকে ওইসব বিধিনিষেধ কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শহরে যানযট নিরসনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন মেয়র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৩১ জুলাই থেকে শেরপুর শহরে ঢুকবে না ইউনিয়নে নিবন্ধিত যান

আপডেট সময় ০৭:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০