ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রশিক্ষণ নিয়ে বকশীগঞ্জের ৩৯ প্রতিবন্ধী আজ স্বাবলম্বী

দুঃস্থ, প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন এক নারী। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায়দের সহায় হয়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন খাইরুল ইসলাম। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কথা চিন্তা করে তৈরি করেছেন দুঃস্থ, প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মৌলভীপাড়ায় নিজ অর্থায়নে ২০১৩ সালে খাইরুল ইসলাম প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। ৩৫ জন শিক্ষার্থী দিয়ে প্রশিক্ষণ কেন্দ্র শুরু হলেও বর্তমানে রয়েছে ১৬২ জন। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সময় ও সুযোগ পেলে তারাও যে দেশ, জাতির উপকার করতে পারে তা তিনি প্রমাণ করতেই প্রতিষ্ঠা করেন এই প্রশিক্ষণ কেন্দ্র।

দীর্ঘ সাতবছর ধরে বিভিন্ন এলাকার দুঃস্থ, প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেওয়াই খাইরুলের প্রধান উদ্দেশ্য। তবে অর্থের অভাবে ওই প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন করতে পারেন নি তিনি। তবুুও পিছপা হন নি প্রতিবন্ধীদের সহায়ক হয়ে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এই খাইরুল ইসলামই এখন প্রতিবন্ধীদের শেষ ভরসা।

কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রশিক্ষণ কেন্দ্রর পাশাপাশি প্রতিবন্ধীদের পড়াশুনাও করানো হয়। পড়াশুনার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন এলাকার দুঃস্থ ও প্রতিবন্ধীদের কারিগরি শিক্ষা দেওয়া হয়। ১৪ জন শিক্ষকের মাধ্যমে এই প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ, হস্তশিল্প নকশীকাঁথা, দর্জি বিজ্ঞান, মোবাইল সার্ভিসিং, খাদ্য প্রক্রিজাতকরণসহ বিভিন্ন কোর্সে দুঃস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীর জীবন মান উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ৩৯ প্রতিবন্ধী এখন নিজের পায়ে দাড়িয়ে স্বাবলম্বী হয়েছেন। সমাজের বোঝা না হয়ে তারা এখন পরিবারকে স্বচ্ছলতা এনে দিয়েছেন।

এ পর্যন্ত ১৭২ জন দুঃস্থ ও প্রতিবন্ধী মেয়েকে সেলাই প্রশিক্ষণ, ১২৮ জনকে হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে আচাঁর, দই, মিষ্টি ও খাদ্য সামগী তৈরি করে ১৬ জন বিভিন্ন এলাকা সরবরাহ করছেন। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হয়ে পরিবারকে সহযোগিতা করছেন। শুধু তাই নয় এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষার সুযোগও রয়েছে। ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫ জনই জিপিএ-৫ পেয়ে সফলতা অর্জন করেছেন।

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. হাবিবুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

সম্প্রতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে মানুষের কথা চিন্তা করে এই প্রতিবন্ধী শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের অর্থায়নে প্রতিবন্ধী শিক্ষার্থীরা তিন হাজার ২০০টি মাস্ক নিজেরাই তৈরি করে সমগ্র উপজেলায় বিতরণ করেছেন।

এ বিষয়ে মালিরচর মৌলভী পাড়া দুঃস্থ, প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসালম জানান, প্রতিবন্ধীরা কিছু করতে পারেন না একথাটি তিনি মানতে নারাজ। কারণ তাদেরকে কর্মের সুযোগ তৈরি দিলে একজন সুস্থ মানুষের মতই তারাও কাজ করতে পারেন। সমাজের পিছিয়ে পড়া এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা চিন্তা করেই তিনি প্রতিবন্ধী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছেন।

তিনি প্রশিক্ষণ কেন্দ্রটির উন্নয়নে সরকার ও স্থানীয় বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

প্রশিক্ষণ নিয়ে বকশীগঞ্জের ৩৯ প্রতিবন্ধী আজ স্বাবলম্বী

আপডেট সময় ০৯:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০