ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮২.৮৭ ভাগ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ৩১ মে প্রকাশিত হয়েছে।

চলতি বছর সকল সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরী শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৮২.৮৭ ভাগ। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। আর এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি ৩১ মে বেলা ১১টার পর ফেইসবুক লাইভে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সেখানে ছিলেন।

গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন বা ৮২.৮৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল আনষ্ঠুানিকভাবে প্রকাশ করেন।

শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কোভিড-২০১৯ সংক্রমণের মধ্যে এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হয়নি। শিক্ষার্থীরা মোবাইল থেকে ‘প্রি-রেজিস্ট্রেশন’ করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফল পৌঁছে যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

বিগত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে মাধ্যমিকের ফল ঘোষণা করা হচ্ছে বলে ফল প্রকাশের দিন কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত না হওয়ার নির্দেশ দেয়া হয়। ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিসও বন্ধ রাখতে বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারাদেশে ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পাস করেছে। এবছর শুধু এসএসসিতে পাসের হার ৮৩.৭৫ ভাগ।

এবার যশোর বোর্ডে ৮৭.৩১ ভাগ , ঢাকা বোর্ডে ৮২.৩৪, রাজশাহী বোর্ডে ৯০.৩৭, দিনাজপুর বোর্ড ৮২.৭৩, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫, সিলেট বোর্ডে ৭৮.৭৯, বরিশাল বোর্ডে ৭৯.৭০, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ এবং কুমিল্লা বোর্ডে ৮৫.২২ শতাংশ পাস করেছে।

কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭২.৭০ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮২.৫১ শতাংশ।

এছাড়াও এবছর বিদেশের কেন্দ্রে ৩৩৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৩১৮ জন। মোট পাশের হার ৯৪.৬৪ ভাগ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮২.৮৭ ভাগ

আপডেট সময় ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০