ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

সরিষাবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিশ্ববিদ্যালয় পডুয়া এক শিক্ষার্থীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিস্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। ১৮ মে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় জামালপুর জেলায় এক জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জানা যায়, ১৭ মে উপজেলা হাসপাতাল থেকে ১৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৮ মে রাতে পাওয়া প্রতিবেদনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিস্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীর নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তার বাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রামচন্দ্রখালি গ্রামে। করোনায় আক্রান্ত শিক্ষার্থী গত ১৪ মে জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হক জানান, ১৭ মে উপজেলা হাসপাতাল থেকে করোনাসন্দেহে নয়জনের নমুনা সংগ্রহ করে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৮ মে আসা প্রতিবেদনে তাদের মধ্যে ওই শিক্ষার্থীর করোনা পজেটিভ আসে। রাতেই তার বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত

আপডেট সময় ১১:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০