ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

চর আমখাওয়া গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ

চর আমখাওয়া গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে লকডাউন চলায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র সংগ্রামী (ভিক্ষুক) ২০ জন সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৪ মে চর আমখাওয়া ইউনিয়ন (সানন্দবাড়ী) গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপক মো. আহসানুল হক।

২০ জন সদস্যদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল, ৪ কেজি পেঁয়াজ, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ৪টি সাবান ও নগদ ৬০০ টাকা করে বিতরণ করা হয়।

ব্যবস্থাপক মো. আহসানুল হক বলেন, প্রত্যেক সংগ্রামী সদস্য (ভিক্ষুক) ৩ হাজার ২০০ টাকার পণ্য পেয়েছেন। তিনি সদস্যদের করোনাভাইরাস থেকে সতর্ক থাকা, বাড়ির বাইরে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার জন্য আহ্বান জানান।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, রৌমারী টাপুরচর গ্রামীন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান, চর আমখাওয়া গ্রামীন ব্যাংকের সেকেন্ড অফিসার মো. গোলামুর রহমান ও আশলাম মিয়া, সাংবাদিক বোরহানউদ্দিন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

চর আমখাওয়া গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৪:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০