ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে তিনজনের দেহে করোনা শনাক্ত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার মাইজবাড়ীতে দুই ভাই ও ডোয়াইল ইউনিয়নের ডিক্রিবন্ধ গ্রামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৭ এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে এই তিনজনের করোনা পজেটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হক জানান, ২৫ এপ্রিল উপজেলা হাসপাতাল থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মাঝে ৯ জন নেগিটিভ আসলেও আজ (২৭ এপ্রিল) তিনজনের পরীক্ষায় পজেটিব আসে। আক্রান্ত ব্যক্তিরা সবাই পুরুষ, প্রথম জনের বয়স (২১), সে উপজেলা হাসপাতাল সংলগ্ন ইউনিল্যাব ডায়াগনোস্টিকের টেকনিশিয়ান দ্বিতীয় জন (১৬), প্রযুক্তি ডেন্টালের কর্মী, তৃতীয় জনের বয়স (৩৮)। সে কালিয়াকৈর সফিপুরে এক কারখানার শ্রমিক। সম্প্রতি কালিয়াকৈর থেকে বাড়িতে আসেন।

২৭ এপ্রিল রাতে উপজেলা হাসপাতালে খবর পাওয়ার সাথে সাথে পৌর এলাকার মাইজবাড়ী দুই জনের বাড়ি ও ডোয়াইল ইউনিয়নের ডিক্রীবন্ধের একজনের বাড়ি লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন। পরে আক্রান্ত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ি থেকে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, করোনায় শনাক্ত তিনজনের মধ্যে দুই জন ভাই। তারা স্থানীয় ডায়াগনোস্টিক সেন্টারে কর্মরত ছিলো। ওই ডায়াগোনিস্টিকে সম্প্রতি সরিষাবাড়ী উপজেলা লাগোয়া সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ি এলাকা থেকে করোনা পজেটিভ দুই রোগী চিকিৎসা নিতে আসলে ইউনিল্যাব সেন্টারটি লকডাউনসহ কর্মরত সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়। আজকে (২৭ এপ্রিল) যাদের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে তিন জনকে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তির জন্য পাঠানো হয়। এ ঘটনায় আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউনে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে তিনজনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় ০১:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০