ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ

কৃষকের ধানকাটায় অংশ নেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরা। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষকদের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন কৃষকলীগ। স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরা কৃষকের ধানকাটায় অংশ নেন।

বাংলাদেশ কৃষকলীগ ইসলামপুর উপজেলা শাখার কৃষকদের ধানকাটা কমিটি’র আয়োজনে পৌর শহরের কিসামতজাল্লা গ্রামে ২৭ এপ্রিল এই ধানকাটা শুরু হয়।

ধান মাড়াইয়ে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্না ও সাধারণ সম্পাদক হুরমুজ আলী, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ হযরত আলী, ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক তাছির উদ্দিনসহ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা ধান কাটা ও মাড়াইয়ে অংশ নেন।

উপজেলার প্রতিটি এলাকায় শ্রমিক সংকটে মাসব্যাপী কৃষকদের এই সহযোগীতা করা হবে বলে সংসদ সদস্য জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

ইসলামপুরে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ

আপডেট সময় ০৮:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০