ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে চালু হলো করোনার নমুনা সংগ্রহ বুথ

সরিষাবাড়ী হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত করোনার নমুনা সংগ্রহ বুথ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝুঁকিমুক্তভাবে করোনাসন্দেহে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করার লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে চালু করা হয়েছে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ। মাঠ পর্যায়ে দেশের প্রথম নমুনা সংগ্রহের বুথ এটি। ২২ এপ্রিল বুথটি উদ্বোধন করেন সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিহাব উদ্দিন আহমদ।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী মো. রফিকুল হক, আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক দেবাশীষ রাজবংশী, চিকিৎসক মো. শাহেদুর রহমান, চিকিৎসক মো. আরিফুল ইসলাম, ঠিকাদার আলমগীর হোসেন, তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হক এ প্রতিনিধিকে জানান, বিদেশি পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ কাঁচের সুরক্ষার মাধ্যমে বুথটি তৈরি করা হয়েছে। চিকিৎসক ও নমুনা সংগ্রহকারী ব্যক্তি একপাশ দিয়ে এর ভেতরে প্রবেশ করবেন এবং অন্যপাশে নমুনা প্রদানকারী থাকবেন। বুথে দু’টি ছিদ্রে হ্যান্ডগ্লাভস লাগানো থাকবে, যা হাতে পেঁচিয়ে ইচ্ছুক ব্যক্তি ভেতরে নমুনা প্রবেশ করাবেন। রোগী নিজে দিতে না পারলেও নমুনা সংগ্রহকারী ব্যক্তি বুথের ছিদ্রে স্থাপিত হ্যান্ডগ্লাভসের মাধ্যমে হাত বাইরে এনে নমুনা নিতে পারবেন। বুথের ভেতরে বাইরের বাতাস প্রবেশের সুযোগ না থাকায় এবং রোগীর সাথে সংস্পর্শ না হওয়ায় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ও স্বাস্থ্যসম্মতভাবে করোনা নমুনা সংগ্রহ করা যাবে। এ পদ্ধতিটি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসহকারী ও মেডিক্যাল টেকনোলোজিস্টদের সুরক্ষা দেবে। করোনার উপসর্গে আক্রান্ত ব্যক্তি এখানে নমুনা দিতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ এ প্রতিনিধিকে জানান, বাংলাদেশে করোনা মোকাবেলায় কাজ করতে গিয়ে চিকিৎসক-নার্স, সরকারি উর্ধতন কর্মকর্তা, পুলিশ, সাংবাদিকসহ সেবাদানকারী অনেক ব্যক্তি আক্রান্ত হচ্ছেন। করোনার নমুনা সংগ্রহকালেই চিকিৎসক-নার্সদের সংক্রমণের আশঙ্কা থেকে যায়। তাই তাদের ঝুঁকিমুক্ত রাখতে এ উদ্যোগটি নেওয়া হয়েছে। পদ্ধতিটি বাস্তবায়ন করা হয়েছে উপজেলা পরিষদের অর্থায়নে। আর এর নকশা তৈরি করেছেন সরিষাবাড়ী হাসপাতালের নবীন চিকিৎসকরা। এ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশ বেশ তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে চালু হলো করোনার নমুনা সংগ্রহ বুথ

আপডেট সময় ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০