ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বগাবাইদে সাবেক চেয়ারম্যান আজিজুল হকের ত্রাণ বিতরণ

অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য জামালপুরের বগাবাইদে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আজিজুল হকের ব্যক্তিগত উদ্যোগে তার নিজ বাড়িতে অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধশতাধিক পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি আটা, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা লিটার তেল, আধা কেজি লবণ ও একটি করে সাবান।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় সাবেক চেয়ারম্যান আজিজুল হকের মেয়ে বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আজিমুন নাহার শেলী, ছেলে নকিব আল আজাদ সুজন, আইনজীবী এহসানুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল হকের মেয়ে আজিমুন নাহার শেলী জানান, কর্মহীন মানুষের কষ্ট লাঘবে তার বাবা ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেয়ে সবাই অনেক খুশি। তিনি সবসময় মানুষের দুঃখ-দুর্দশায় এগিয়ে আসার পাশাপাশি সমাজসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার মানুষের উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে সকলকে নিরাপদ ও সাবধানে থাকার আহ্বান জানিয়ে তিনি সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বগাবাইদে সাবেক চেয়ারম্যান আজিজুল হকের ত্রাণ বিতরণ

আপডেট সময় ১০:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০