ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ, আহত ১৫

সরিষাবাড়ীতে সংঘর্ষে গুরুতর আহত হাসমত আলীকে ময়মনসিংহ স্থানান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৫ এপ্রিল দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্র জানায়, উচ্চগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সামছুল হক ও প্রতিবেশি হাসমত আলীর মধ্যে আবাদী জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে ৪ এপ্রিল সকালে সামছুলের সমর্থকরা হাসমতের আত্মীয় ব্যবসায়ী সৌরভ ও আমিনুলকে সানাকৈর বাজারে আটকে রাখে। পরে বাজার কমিটি তাদের ছাড়িয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ৫ এপ্রিল দুপুরে তারা বাড়িতে যাওয়ার পথে সামছুলের সমর্থকদের সাথে দেখা হলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে হাসমত আলী (৪৫), মামুনুর রশিদ (২২), সামছুল হক (৬৫), জুলহাস (৫৫), আইমুনা বেগম (৬০), জাকির হোসেন (৫০), ওয়াদুদ (২৮), আইয়ুব (৪৮), নিজাম উদ্দিন (২২), সৌরভ (৩৫), আমিনুলসহ (৩৬) উভয়পক্ষে অন্তত ১৫ আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত হাসমত আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৯:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০