ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

শেরপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

গৃহবধূ আরজিনার লাশ ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ ওঠেছে। ওই গৃহবধূর নাম আরজিনা। ২৯ মার্চ সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুড়িকাহনীয়া মিঞাপাড়া গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ময়না তদন্তের জন্যে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহবধূর বাবা গাজীউর রহমান বাদী হয়ে স্বামী বাধন মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ শাশুড়ি বেলি বেগমকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, প্রায় ৬ বছর আগে বাধন মিয়ার সাথে আরজিনার বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সের এক মেয়ে ও দেড় মাস বয়সের এক ছেলে রয়েছে। ২৮ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী বাধন স্ত্রী আরজিনার উপর অমানুষিক নির্যাতন চালায়। এ খবর পেয়ে ২৯ মার্চ সকালে আরজিনার মা বাবা মেয়েকে দেখতে এসে শ^শুর বাড়ির উঠানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আরজিনার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূর শাশুড়ি বেলি বেগমকে গ্রেপ্তার করে। তবে ঘটনার পর গা ঢাকা দিয়েছেন আরজিনার স্বামী ও দেবরসহ বাড়ির অন্যান্য লোকজন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

শেরপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১১:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০