ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

ত্রাণ নিয়ে নিম্নআয়ের মানুষদের বাড়িতে গেলেন জামালপুর সদরের ইউএনও

নিম্নআয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌছে দেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকায় হতদরিদ্র ও হোম কোয়ারেন্টিনের দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের ত্রাণ সহায়তা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন। ২৯ মার্চ জামালপুর শহরের বিভিন্ন এলাকায় হোটেল ও প্রেস শ্রমিক এবং সদরের বিভিন্ন ইউনিয়নের নিম্নআয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়ায় তাদের বাড়িতে গিয়ে এ ত্রাণ সহায়তা পৌঁছে দেন তিনি।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন এ প্রতিনিধিকে জানান, বর্তমান পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থদের মাঝে সরকারের ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে জামালপুর জেলা প্রশাসন। জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ও জেলা প্রশাসকের নির্দেশে একটি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল, একটি সাবান ও মাস্ক দিয়ে বিতরণ করা হচ্ছে।

ইতিমধ্যে সদরের জনপ্রতিনিধিদের হতদরিদ্রদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী সেগুলো তারা বাড়ি বাড়িতে গিয়ে পর্যায়ক্রমে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেবেন।

ত্রাণ সহায়তা বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

ত্রাণ নিয়ে নিম্নআয়ের মানুষদের বাড়িতে গেলেন জামালপুর সদরের ইউএনও

আপডেট সময় ১১:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০