ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

মাদারগঞ্জে বিদেশফেরত ২৩২ জন, কোয়ারেন্টিনে ২২, বাকিদের সন্ধানে চলছে অভিযান

আইসোলেশন কক্ষ প্রস্তুত করা হয়েছে। ছবি : বাংলরচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে এ কয়েক মাসে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৩২ জন প্রবাসী দেশে এসেছেন। তার মধ্যে মাত্র ২২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকিদের সন্ধানে ২১ মার্চ থেকে মাঠে নামবে প্রশাসনের টিম।

২১ মার্চ সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের সিধুলী গ্রামে দুবাই থেকে আসা এক ব্যক্তি কোয়ারেন্টিন না মানায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, এতদিন আমরা তালিকা পাইনি। ২১ মার্চ বিদেশ থেকে আসা লোকদের তালিকা পেয়েছি। উপজেলা ও পুলিশ প্রশাসনের সাথে এক হয়ে বাকীদের কোয়ারেন্টিনে রাখার জন্য অভিযানে নামবো।

তিনি জানান, ইতিমধ্যে ২২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উপজেলা সদরে ১০ শয্যার মা ও শিশু কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২ শয্যার একটি আইসোলেশন কক্ষ প্রস্তুত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

মাদারগঞ্জে বিদেশফেরত ২৩২ জন, কোয়ারেন্টিনে ২২, বাকিদের সন্ধানে চলছে অভিযান

আপডেট সময় ০৯:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০