ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুর বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ শুরু

বিআরটিএ বিশেষ সেবা কর্নার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা হাকিম তৌহিদ বিন হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ মার্চ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ জামালপুর সার্কেলের বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে।

এদিন দুপুরে বিআরটিএ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ সেবা কর্ণারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা হাকিম তৌহিদ বিন হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান, বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তন্ময় কুমার ধর, ট্রাফিক পরিদর্শক মো. নজরুল ইসলাম, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রমুখ। এ সময় বিআরটিএ’র উচ্চমান সহকারী তোয়াহিরুন নূর, সিল কন্ডাক্টার আব্দুল মোমিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিআরটিএ’র বিশেষ সেবা কর্ণার থেকে সেবা প্রত্যাশীদের সনদপত্রসহ সকল প্রকার তথ্য প্রদান করা হবে। সেবাসমূহের মধ্যে রয়েছে তাৎক্ষণিক শিক্ষানবীশ চালক সনদ প্রদান, ওয়ান স্টপ সার্ভিসসহ অন্যান্য সেবা। ২৪ মার্চ পর্যন্ত এই বিশেষ সেবা সপ্তাহ চালু থাকবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুর বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ শুরু

আপডেট সময় ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০