ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

সরিষাবাড়ীতে করোনা আইসোলেশন কক্ষে সাধারণ রোগী ভর্তি!

সরিষাবাড়ী হাসপাতালে আইসোলেশন কক্ষে সাধারণ রোগী ভর্তি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের একটি কক্ষে চালু করা চার শয্যার আইসোলেশন কক্ষের বিছানায় সাধারণ রোগীদের ভর্তি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও রোগীর স্বজনদের মাঝে চলছে নানান সমালোচনা। কারো কারো মনে আতঙ্কও বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরিষাবাড়ীতে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এমনকি বিদেশফেরত বা সন্দেহমূলক কাউকে হোম কোয়ারেন্টাইনে নেই বলেও উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। তবে করোনাভাইরাসের নানা উপসর্গ নিয়ে কোনো রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এলে তার জন্য হাসপাতালের দোতলার একটি আলাদা কক্ষে চার শয্যার আইসোলেশন কক্ষ চালু করা হয়েছে।

কিন্তু ১৭ মার্চ দুপুরে হাসপাতালের সেই আইসোলেশন কক্ষে গিয়ে দেখা গেছে ভিন্নচিত্র। আইসোলেশন কক্ষের চারটি বিছানাতে তিনজন সাধারণ রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের সাথে কথা বলে জানা গেছে, তারা সবাই স্থানীয় এবং চিকেন বসন্ত, পেট ব্যথা ও রক্তশূন্যতা রোগের চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে করেনাভাইরাসের কোনো উপসর্গে কারণে এখানে ভর্তি করা হয়নি। তারা জানেন যে এটি করোনাভাইরাস সন্দেহে চিকিৎসার জন্য আইসোলেশন কক্ষ। তার পরেও তাদের এখানে রেখে চিকিৎসা করাচ্ছে । এ নিয়ে তাদের মধ্যে চলছে নানান সমালোচনা। কারো কারো মনে আতঙ্কও বিরাজ করছে।

করোনা আইসোলেশন কক্ষে সাধারণ রোগীদের ভর্তির বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, হাসপাতালের দোতলার একটি আলাদা কক্ষে চার শয্যার আইসোলেশন কক্ষ চালু করা হয়। এই উপজেলায় এখন পযর্ন্ত কেউ করোনা ভাইরাসের আক্রান্ত হয়নি। কারো লক্ষণ বা নমুনা দেখা দিলে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে। উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন আইসোলেশন কক্ষ রাখতে তাই প্রস্তুত রেখেছি। এটা এখন আর কোনো কাজে আসে না বলেই সাধারণ রোগী রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে করোনা আইসোলেশন কক্ষে সাধারণ রোগী ভর্তি!

আপডেট সময় ০৯:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০