ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন দুপ্রকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে দেওয়ানগঞ্জ মডেল থানার উদ্যোগে আতশবাজি ফোটানো হয়। সকালে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম, অধ্যাপক শাহজাহান আকন্দ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান।

মুজিব জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও মুজিব জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। এদিন সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, আব্দুল করিম আকন্দ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সাবু, আসলাম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজনীন বেগম, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোহাম্মদ লিটু, সাধারণ সম্পাদক আক্কাস আলী, ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান মাফুজ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আপডেট সময় ১১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০