ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারক আটক

মাদারগঞ্জে নকল স্বর্ণের বারসহ আটক ৩ প্রতারক।পাশে নকল স্বর্ণের বার। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজার থেকে নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। ১৫ মার্চ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক প্রতারকরা হলেন- জেলার মেলান্দহ উপজেলার যেগারবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. হাবিবুর রহমান, একই গ্রামের মৃত জমশের শেখের ছেলে মো. সুজন শেখ ও দুই নং চরের মো. বাদশা মন্ডলের ছেলে আব্দুল খালেক।

মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ সন্ধ্যায় বালিজুড়ী বাজার থেকে তাদেরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে প্রতারণার শিকার পাঁচজন নারী একই রকম পাঁচটি নকল স্বর্ণের বার থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে প্রতারণার শিকার গাবের গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে রফিকুল বাদি হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে মাদারগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় নকল স্বর্ণের বার দিয়ে নারীদের পরনের গহনা কৌশলে হাতিয়ে নিচ্ছে।এ প্রতারক চক্রের ৩ সদস্য আটকের পর প্রতারণার শিকার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০-১২ জন নারী অভিযোগ করেছেন। এ চক্রের আরো সদস্যদের আটকের অভিযান অব্যাহত আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

মাদারগঞ্জে নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারক আটক

আপডেট সময় ১০:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০