ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মাদারগঞ্জে গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেলআরোহী দশম শ্রেণির ছাত্র নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত শাহেদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী শাহেদ হাসান (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্র নিহত এবং দুজন আরোহী গুরুতর আহত হয়েছে। ১৬ মার্চ বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া পলিশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গুনারীতলা ইউনিয়নের কায়স্থপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহেদ হাসান ১৬ মার্চ বিকেলে তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। পথে বিকেল ৪টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া পলিশা মোড়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তারা তিনজন ছিটকে পড়েন। এতে শাহেদ হাসান ঘটনাস্থলেই নিহত হয়। সে গুনারীতলা ইউনিয়নের ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার সহযাত্রী একই গ্রামের গুরুতর আহত সোহেল রানা (১৬) ও জাকিরুল ইসলামকে (১৫) মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী একজন নিহত এবং দু’জন গুরুতর আহত হওয়ার ঘটনার কথা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মাদারগঞ্জে গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেলআরোহী দশম শ্রেণির ছাত্র নিহত

আপডেট সময় ০৮:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০