ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মেলান্দহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মেলান্দহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা ১৫ মার্চ বিকেল ৪টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি জেরিন সাবরিন, দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীকে নির্যাতনকারীদের শাস্তির দাবি, নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান, ইত্তেফাকের জামালপুর সংবাদদাতা হালিম দুলাল এবং বকশীগঞ্জের সাংবাদিক শাহীন আল আমিনকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এ সভার আয়োজন করে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোরের কাগজের প্রবীণ সাংবাদিক ও শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু । ইউনিটির সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিটির সহসভাপতি নকশীবাংলা টিভির এমডি ফজলুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা (জামালপুর দিনকাল), অর্থ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান রতন (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মুত্তাছিম বিল্লাহ (বিজনেস বাংলাদেশ), সোনার বাংলা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হাতেম আলী ও সাংস্কৃতিককর্মী হাবিবুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মেলান্দহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০