ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রাম উন্নয়ন সংঘ (সিবিও) কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে ১২টি সিবিও’র সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান, মাদারের চর গ্রাম সংঘের সাধারণ সম্পাদক শাহ সুলতান, মেরুরচর ইউনিয়ন এলায়েন্স কমিটির সভাপতি শাহীনা বেগম, মাদারের চর যুবক-যুবতী দলের সভাপতি লুৎফা বেগম প্রমুখ।

স্থানীয় পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ, যৌন হয়রানি প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, জরুরি নম্বর-৯৯৯ এর সেবা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং নারীর অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে বলেন, যেখানেই বাল্যবিয়ে বা নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটবে সেখাইনেই পুলিশ ভুক্তভোগীদের পাশে থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০