ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

চর আমখাওয়ার চার গ্রামের ৬০০ পরিবার এলো পল্লীবিদ্যুতের আওতায়

বিদ্যুতায়ন উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চারটি গ্রামে পল্লীবিদ্যুতের শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। ১২ মার্চ দুপুরে ইউনিয়নের সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জ উপজেলায় শতকরা ৯৮ ভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। বাকি শতকরা ২ ভাগ বিদ্যুৎ সরবরাহ অল্প কিছু দিনের মধ্যে দেওয়া হবে। আজকে উত্তর মকিরচর, দক্ষিণ মকিরচর, সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া ও কামারেরচর এ চারটি গ্রামে ১৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা। এতে ৬০০ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় এলো। তিনি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সবার প্রতি আহবান জানান এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরেন।

সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র নুরন্নুবী অপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্লা।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

চর আমখাওয়ার চার গ্রামের ৬০০ পরিবার এলো পল্লীবিদ্যুতের আওতায়

আপডেট সময় ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০