ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে অটোবাইকচাপায় শিশু নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোবাইকচাপায় ফয়সাল মিয়া (৭) নামের নার্সারি শ্রেণির এক শিশু নিহত হয়েছে। ১১ মার্চ বিকেলে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামের শফিক আকন্দের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, স্থানীয় দিশারি সেমি ইংলিশ স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ফয়সাল প্রাইভেট পড়ার জন্য ১১ মার্চ বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার সড়ক দুর্ঘটনায় শিশু ফয়সাল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে অটোবাইকচাপায় শিশু নিহত

আপডেট সময় ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০