ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ । ৯ মার্চ রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়াও চুনিয়াপটল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মাদক আইনে মামলা দায়েরের পর ১০ মার্চ দুপুরে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৯ মার্চ রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরছাতারিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ১ কেজি গাঁজাসহ ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো. চান মিয়া (২৭) এবং একই ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে মো. হাফিজুরকে (৫৮) গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, র‌্যাব-১৪ অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০