ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে ট্রাকের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক শাহীন মোল্লা (৪০) নিহত হয়েছেন। ৯ মার্চ ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের হরিদ্রাআটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কুসুন্দিয়া গ্রামের শাহাব উদ্দিন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৯ মার্চ ভোরে জামালপুর সদর উপজেলার দিগপাইতের হরিদ্রাআটায় জামালপুর থেকে ছেড়ে যাওয়া একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮-১১৮২) সাথে টাঙ্গাইল থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান চালক শাহীন মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, ঘাতক ট্রাকটির চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাকের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত

আপডেট সময় ০৭:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০