ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে ভিড় এড়িয়ে চলতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলারচিঠিডটকম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ভিড় এড়িয়ে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত দেশে তিনজন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় তিনি এই ব্যাপারে সকলকে সতর্ক করেন। ৯ মার্চ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি সকলের প্রতি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের (দেশবাসীর) আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন। যেহেতু, এটি একটি ছোঁয়াচে ভাইরাস, তাই তিনি আপনাদেরকে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলতে বলেছেন।’

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিদের ব্রিফিংকালে আসাদুল বলেন, একই সঙ্গে প্রধানমন্ত্রী মারাত্মক এই ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে উল্লেখ করে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান।

করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকেই বিষয়টি নিয়ে প্রস্তুতি গ্রহন শুরু করেছিলাম।’ তিনি বলেন, যে তিন স্তরের ব্যবস্থা নিয়েছি সেগুলো হলো-এই ভাইরাসের আগমন নিয়ন্ত্রণ, একজনের থেকে অপর জনের মধ্যে সংক্রমণ আটকানো এবং কোন কারণে যদি ভাইরাস এসেই পরে, তবে, দেশে তার বিস্তার ঠেকানো।

আসাদুল বলেন, তারা মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাসের ব্যাপারে এই পর্যন্ত গৃহীত পদক্ষেপরগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ভাইরাসের সংক্রমণ সনাক্ত হওয়া তিন ব্যক্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতি এমন নয় যে হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত।

স্বাস্থ্য সচিব বলেন, জনগণ শুধু জানে যে, বিশ্বজুড়ে কতজন করোনভাইরাসে আক্রান্ত বা মারা গেছে, তবে, তারা জানে না যে ভাইরাসে আক্রান্ত কতজন ইতোমধ্যেই সুস্থ্য হয়ে উঠেছে, সেটাও জানা দরকার। সুতরাং, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে ভিড় এড়িয়ে চলতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০