ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

দেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে : আইইডিসিআর

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। এদের বয়স ২০ থেকে ৩৫ বছর। তবে, করোনা রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

৮ মার্চ করোনা প্রসঙ্গ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক চিকিৎসক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, তাদের মধ্যে দুজন ইতালির দুটি শহর থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এদের মধ্যে একজনের সংস্পর্শে আসায় পরিবারের আরেক সদস্য আক্রান্ত হয়েছেন।

অধ্যাপক ফ্লোরা বলেন, দুজন দেশে আসার পর তাদের উপসর্গ দেখা দেয়। আমাদের হটলাইনে ফোন দিলে আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই। সেখানে দুজনের টেস্টের ফলাফল পজেটিভ আসে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, তাদের সবার অবস্থাই স্থিতিশীল। তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সারা বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি।

করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। প্রত্যেকের মাস্ক পড়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

দেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে : আইইডিসিআর

আপডেট সময় ০৮:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০