ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

মোদীর সফর বাতিলের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল

জামালপুরে বের হয় ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিলের দাবিতে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

ভারতে মুসলিম নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, মসজিদ ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিলের দাবিতে ৩ মার্চ বিকেলে শহরের মধুপুর সড়কে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

দলটির জেলা শাখার সভাপতি চিকিৎসক সৈয়দ ইউনুস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মোখছেদুর রহমান, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমেদ ও দলটির পৌর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিল করার দাবি জানান।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

মোদীর সফর বাতিলের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০