ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে ইভটিজিংয়ের দায়ে ২ যুবককে ৭ দিনের কারাদণ্ড

ইভটিজিংয়ের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত লিজু ও জান্নাত আহম্মেদ। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ মার্চ মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ দণ্ড দেন।

দণ্ডপাপ্তরা হলেন উপজেলার তারতাপাড়া এলাকার আবুল কাশেম মন্ডলের ছেলে লিজু (১৯) ও আবু তালেবের ছেলে জান্নাত আহম্মেদ (১৯)।

জানা যায়, ৫ মার্চ মাদারগঞ্জ এ. এম. পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে বারান্দায় গিয়ে লিজু ও জান্নাত আহম্মেদ জানালা দিয়ে উকি দিয়ে ছাত্রীদের বিরক্ত করছিলেন। স্কুল কর্তৃপক্ষ ঘটনা বুঝতে পেরে তাদেরকে আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে জানায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ইভটিজিংয়ের অপরাধে আটক লিজু ও জান্নাত আহম্মেদকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে ৫ মার্চ বিকালে তাদেরকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মুহাম্মদ ইমামুর রশিদ বাবুল ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি পুলক পারভেজ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদারগঞ্জে ইভটিজিংয়ের দায়ে ২ যুবককে ৭ দিনের কারাদণ্ড

আপডেট সময় ০২:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০