ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ মার্চ সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের দশানী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ মার্চ সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের স্থানীয় দশানী নদীর গয়নাঘাট এলাকায় ফুলেফেপে উঠা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ফুলহাতা গেঞ্জি ও জিন্সের প্যান্টপরা ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এ সময় মরদেহ দেখতে আশপাশের কয়েক গ্রামের শত শত উৎসুক মানুষ সেখানে ভিড় জমান।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দশানী নদীর গয়নাঘাট থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই মরদেহে পঁচন ধরায় কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদীতে ফেলে রেখে গেছে বলে পুলিশ ও গ্রামবাসী ধারণা করছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, দশানী নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেনি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০