ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

যমুনা সার কারখানায় সিবিএ নির্বাচনে সালাম সভাপতি, শফিক সম্পাদক নির্বাচিত

সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সার কারখানার (জেএফসিএল) শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্যানেল নির্বাচিত হয়েছে। ৪ মার্চ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানার এমপ্লোয়েজ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সালাম-শফিক প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি আব্দুস সালাম, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান ফারুকী মন্টু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, যুগ্মসম্পাদক খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান, অর্থ সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক ওয়াহেদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেন এবং প্রচার ও শ্রম কল্যাণ সম্পাদক নরেশ চন্দ্র সূত্রধর।

প্রধান নির্বাচন কমিশনার কহিনুর রহমান এ প্রতিবেদককে বলেন, ৯ জানুয়ারি যমুনায় শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, নির্বাচনে দুটি প্যানেল ১১টি পদের বিপরীতে ২২টি মনোনয়নপত্র ক্রয় করলেও দাখিল করে একটি প্যানেলের ১১টি পদ। ২৪ জানুয়ারি একটি প্যানেলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনের দিন ৪ মার্চ বিকাল ৪টায় সালাম-শফিক পরিষদের প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

যমুনা সার কারখানায় সিবিএ নির্বাচনে সালাম সভাপতি, শফিক সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ১২:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০