ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাংলারচিঠিডটকম ডেস্ক: গোপালগঞ্জে ১ মার্চএকটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। খাদে পড়ে যাবার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়। ভাঙ্গা হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যায়।

১ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া–তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ফরিদ শেখ (৩৫), কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাদপুর জেলার ফরিদগঞ্জের মাসুদ শেখ ( ৪০), নারায়ণগঞ্জের গার্মেন্টেস ব্যবসায়ি খোকন মিয়া (৩৩) ও আবদুল মান্নান (৪০)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতরা সকলেই নারায়ণগঞ্জের ব্যবসায়ি। তারা পর্যটন নগরী কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

ভাংগা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, ১ মার্চ বিকাল সাড়ে তিনটার দিকে একটি প্রাইভেট কারে তারা কুয়াকাটা থেকে ঢাকায় ফেরছিলেন। তারা ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া তপারকান্দি ব্রীজের নিকট পৌছলে সড়কের স্প্রীড ব্রেকারে ধাক্কা লেগে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট সময় ০৮:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০