ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে শহরের বোষপাড়া গ্রামীণ ব্যাংক সংলগ্ন জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়।

জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি রাতে জামালপুর শহরের বোষপাড়া গ্রামীণ ব্যাংক সংলগ্ন জাহাঙ্গীরের বাসায় কাছারিপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে আবু রায়হানের সাথে বোষপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারের বাল্যবিয়ের আয়োজন চলছে- এমন সংবাদ পায় জেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আব্দুল্লাহ খান, নির্বাহী হাকিম মো. আরিফুর রহমান, নির্বাহী হাকিম এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আসীম কুমার বোষপাড়া জাহাঙ্গীরের বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এসময় ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিয়েটি বন্ধ করা হয়।

বাল্যবিয়ে আয়োজন করায় বরের বাবা আব্দুল আলী ও কনের বাবা মো. সাদেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাল্যবিয়ে আইনত দন্ডনীয় অপরাধ জেনেও এ কাজ করার অপরাধে বর ও কনেকে এবং এ কাজে সহায়তা করার জন্য বাড়ির মালিক জাহাঙ্গীরের মুলচেকা নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আব্দুল্লাহ খান ভ্রাম্যমাণ আদালতে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০