ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মুজিব আদর্শ বুকে নিয়ে এগিয়ে যেতে হবে : মির্জা আজম

যুবলীগ আয়োজিত মুজিববর্ষের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘মুজিব আদর্শ নিয়ে যুবসমাজকে এগিয়ে যেতে হবে। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে একটি সোনার দেশ। সেই দেশের মানুষকে জনসম্পদে পরিণত করা। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনায় আজ তা সফল হয়েছে।’

তিনি ২৭ ফেব্রুয়ারি বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে স্থানীয় বালিজুড়ি এফএম উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা আজম বলেন, দেশ যেভাবে এগিয়ে চলছে অদূর ভবিষ্যতে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে। তিনি আগামী ১২ মার্চ থেকে মাদারগঞ্জে মুজিবমেলা সফল করার জন্য সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, আওয়ামী লীগনেতা ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মুজিব আদর্শ বুকে নিয়ে এগিয়ে যেতে হবে : মির্জা আজম

আপডেট সময় ০৯:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০