ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বইমেলায় বেরিয়েছে ড. মোহাম্মদ জহুরুল ইসলাম রচিত ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি’

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের উত্তরাঞ্চল সানন্দবাড়ীর একজন উদীয়মান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু গবেষক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি’ গ্রন্থটি রচনা করেছেন। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। অমর একুশে বইমেলার প্যাভিলিয়ন নম্বর-১ এ বইটি পাওয়া যাবে।

ড. মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, দীর্ঘদিনের গবেষণার ফসল ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি’ গ্রন্থটি। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ইতিহাস জানানোর উদ্দেশ্যেই তিনি এ গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার, সমাজতান্ত্রিক বিশ্বের সাথে বঙ্গবন্ধুর কূটনৈতিক সম্পর্ক সম্পর্কে আলোচনা রয়েছে। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভে বঙ্গবন্ধুর কূটনীতিক প্রচেষ্টার বিষয়গুলো এ গ্রন্থের মূল আলোচিত বিষয় বলে তিনি জানান।

ইতিমধ্যে ড. মোহাম্মদ জহুরুল ইসলামের ‘স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর বগুড়া’ এবং ‘প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস’ বই দুটিও ইতিহাসবিদদের প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে ড. মোহাম্মদ জহুরুল ইসলাম সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করছেন। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীর মরহুম আব্দুর রাজ্জাক সরকারের জ্যেষ্ঠ ছেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বইমেলায় বেরিয়েছে ড. মোহাম্মদ জহুরুল ইসলাম রচিত ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি’

আপডেট সময় ১০:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০