ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগ প্রত্যাশী প্যানেল বাস্তবায়নের দাবি

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগ প্রত্যাশীদের প্যানেল বাস্তবায়নের দাবিতে প্যানেল বাস্তবায়ন জামালপুর জেলা শাখার মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত নিয়োগ থেকে বঞ্চিতদের প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্যানেল বাস্তবায়ন কমিটি জামালপুর জেলা শাখা।

২৪ ফেব্রুয়ারি সকালে শহরের দয়াময়ী মোড়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ প্রত্যাশী প্যানেল বাস্তবায়ন কমিটি জামালপুর জেলা শাখা ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে।

জামালপুর প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল নিয়োগ কমিটির সভাপতি আরিফ হাসান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক রতন মিয়া, প্রচার সম্পাদক মোরছালিনা সদস্য তানজিনা, হাবিবুর রহমান, কনা আক্তার, নূর ই জান্নাত, মিষ্টার আলী, আব্দুল্লাহ আল মোকিম প্রমুখ।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন প্যানেল বাস্তবায়ন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্ধ। ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধনে বক্তারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ২০১৮ উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী জামালপুর জেলাসহ দেশের সকল চূড়ান্ত নিয়োগ প্রত্যাশীদের প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ প্রদানের দাবি জানান। দেশকে বেকারমুক্তকরণের দাবিতে মুজিব বর্ষে কেউ বেকার থাকবেনা বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

মানববন্ধনে তারা দাবি জানান যে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়া হলে নিয়োগ বাণিজ্য ও কালক্ষেপণ বন্ধ হবে। শূন্যপদের ভিত্তিতে যথাসময়ে উপযুক্ত শিক্ষক নিয়োগ দেওয়া সহজ হবে। শিক্ষিত বেকাররা অতিদ্রুত বেকারত্ব থেকে মুক্তি পাবে। উচ্চ আদালত হতে রিট জটিলতাও থাকবেনা বলে উল্লেখ করেন তারা।

মানববন্ধন শেষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ প্যানেল বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাৎ পাওয়ার প্রসঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হলে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগ প্রত্যাশী প্যানেল বাস্তবায়নের দাবি

আপডেট সময় ১০:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০